সারাদেশ

দামুড়হুদা উপজেলা লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ভারত সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন দিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক। এর আগে উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম লকডাউনে ছিল।

ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৮ জুন) রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

এই উপজেলায় করোনা সংক্রমিতের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মহামারি এ ভাইরাস যাতে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রশাসন দামুড়হুদা উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে দামুড়হুদা উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ রোগ। এ কারণে দামুড়হুদা উপজেলায় লকডাউন দেয়া হয়েছে।

তিনি আরো জানান, করোনা রোগী বেড়ে যাওয়ায় ১৪ দিনের লকডাউন দেয়া হলো। লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সীমান্তে টহল জোরদার করবে বিজিবি। কেউ যেন অবৈধভাবে দেশে প্রবেশ না করতে পারে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চুয়াডাঙ্গায় মোট ১০ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজর ২৭৯ জনের। এর মধ্যে ১ হাজার ৮৮৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। অন্তত ৭১ জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। বর্তমানে ২৮৩ জন বাড়িতে আইসোলেশনে আছেন। এ ছাড়া ৩৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩২ টি নমুনা পরীক্ষায় ৫৭ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৫ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা।

করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা