সারাদেশ

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা স্যানিটেশন ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান, গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ উর রহমান।

পরিচালিত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ডের মা ফার্মেসিকে তিন হাজার ও পাঠান ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষিতে অবস্থিত ইসলাম ব্রাদার্স অ্যান্ড এগ্রো লি.কে ৬টি পণ্যে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের ছাড়পত্র না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা