সারাদেশ

ধরলায় ধরা পড়েছে ৫২ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট: গাইবান্ধার বালাসিঘাটে ধরলা নদীতে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাবাজারে সোমবার (১৪ জুন) দুপুরে ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি। স্থানীয় বাজারে মাছটি তুললে সেখানকার ক্রেতারা দাম কম বললে লালমনিরহাটের কাকিনাবাজারের জেলেদের সঙ্গে কথা বলেন তারা।

পরে জেলেরা গাইবান্ধা থেকে মাছটি বিক্রি করতে লালমনিরহাটের কাকিনাবাজারে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পাওয়ায় স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

স্থানীয় ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

গাইবান্ধার জেলে ছাদেক, মোক্তার ও শরিফ বলেন, গাইবান্ধার বালাসিঘাটে ধরলা নদীর তীরে মাছটি ধরেছি। কিন্তু সেখানে কম দামে বিক্রি হবে জেনে এখানে এনেছি। তবুও এখানে কম দামে বিক্রি করতে হলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা