সারাদেশ

অবরোধের ঘোষণা দিলেন কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৫ জুন) বিকেলের মধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেফতার না করলে বুধবার (১৬ জুন) সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সোমবার (১৪ জুন) সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে মাইকে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এমপি একরামের চামচা নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) নির্দেশে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এডিশনাল এসপি শামিম, ওসি তদন্ত ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউলের নেতৃত্বে এখানে তাণ্ডব চলছে।

কাদের মির্জা আরও বলেন, প্রশাসনে ছত্রছায়ায় সন্ত্রাসীরা (প্রতিপক্ষ) তাণ্ডব চালাচ্ছে। তাদের একটি লোককেও প্রশাসন গ্রেফতার করেনি। মঙ্গলবার বিকেলের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় অবরোধ চলবে।

বুধবারের অবরোধে শুধু ব্যাটারিচালিত রিকশা চলবে। বাকি সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেন কাদের মির্জা।

তিনি অভিযোগ করেন, কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে আমার প্রতিপক্ষরা বাস-সিএনজি ভাঙচুর ও লুটপাট করছে। কিন্তু প্রশাসন টাকা খেয়ে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

আগামী বুধবার কোনো বাস-সিএনজি বসুরহাট থেকে ছেড়ে যাবে না। সন্ত্রাসীদেরকে (প্রতিপক্ষ) পেলে তাদের হাত-পা ভেঙে দিবেন বলেও জানিয়েছেন কাদের মির্জা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা