সারাদেশ

শ্রেষ্ঠ ডিসি হলেন গাইবান্ধার আব্দুল মতিন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: রংপুর বিভাগের আট জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হয়েছেন গাইবান্ধার মো. আব্দুল মতিন। জাতীয় শুদ্ধাচার পুরস্কারের বিভিন্ন সূচকে সর্বোচ্চ মান অজর্ন করায় তিনি 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২১' এ মনোনীত হন।

গত ৩১ মে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়।

শিক্ষক পিতা-মাতার একমাত্র সন্তান আব্দুল মতিন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। অত্যন্ত মেধাবী এই কৃতী সন্তান ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে “অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স” বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের এই কর্মকর্তা চাকরিজীবনের শুরুতে শিক্ষানবিশ হিসেবে ফেনি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

পরবর্তীতে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ফেনী, খাগড়াছড়ি ও চাঁদপুরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও দ্রুত বিচার ম্যাজিস্ট্রেট হিসেবে চাদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োজিত ছিলেন।

তিনি চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে দীর্ঘ পাঁচ (০৫) বছর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োজিত ছিলেন। সেসময় তিনি গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে ভূমি ব্যবস্থাপনায় তার অসাধারণ কর্মতৎপরতার জন্য চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে পুরস্কৃত হন।

ভূমি ব্যবস্থাপনা ও ম্যাজিস্ট্রেসির উপর বিশেষ দক্ষতা ও জ্ঞানের অধিকারী এই কর্মকর্তা পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা এবং উপপরিচালক, স্থানীয় সরকার পদে জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ২৩ ডিসেম্বর ২১তম ব্যাচের মেধাবী এই কর্মকর্তা তাঁর কর্মতৎপরতা, দক্ষতা, সততা ও পারদর্শীতার স্বীকৃতি স্বরূপ গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়িত হন। দুই বছরের অধিক সময় ধরে সদা হাস্যজ্বল এই ডিসি গাইবান্ধার সর্বস্তরের মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসক মো. আবদুল মতিন তার চাকরি জীবনে ভারত ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে অংশ নেন।

এই অনন্য কৃতিত্বের জন্য জাগরণের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আব্দুল মতিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হলে তিনি বলেন, এ অনুভুতি আসলেই প্রকাশ করবার মতো নয়। আপনাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন আমার পাশে থেকে সকল কাজে সহযোগিতা করার জন্য। আমার এ কৃতিত্বের জন্য আমি আমার সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা