সারাদেশ

চুয়াডাঙ্গায় বাড়ছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলায় প্রতিদিনই কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। শনিবার (১২ জুন) ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার হার ৬৬.০৭ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২২ জন।

নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুইজন, আলমডাঙ্গায় তিনজন, দামুড়হুদায় ২০ জন ও জীবননগরে ১২ জন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, শনিবারের ফলাফলের মধ্যে জেলায় একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের হার। এ ছাড়াও জেলায় প্রয়োজনীয় সংখ্যক নার্স এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে। অক্সিজেনেরও নেই কোনো সংকট।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৬ জুন জেলায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

৭ জুন ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের ফলাফল পজিটিভ আসে, ৮ জুন ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা ফলাফল পজিটিভ হয়।

৯ জুন ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমন পাওয়া যায়।১০ জুন ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ হয়।

১১ জুন ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন পজিটিভ এবং ১২ জুন ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ পাওয়া গেছে।

বর্তমানে জেলায় সক্রিয় রোগী ২৬৫ জন। তাদের মধ্যে বাসায় আইসোলেশনে রয়েছেন ২২৪ জন, হাসপাতালে আছেন ৩৮ জন এবং বাকি তিনজনকে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া জেলায় মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৯ জন, দামুড়হুদায় ৪৯৮ জন, আলমডাঙ্গায় ৩৮৫ জন ও জীবননগরে ২৫০ জন রয়েছে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, অদৃশ্য এই ভাইরাসে জেলা প্রশাসন সর্বত্ত¡ কাজ করছে। করোনা আক্রান্ত হয়ে যারা হোম আইসোলেশনে আছেন, তাদের বাড়িতে লাল পতাকা টাঙানোসহ লকডাউন করা হচ্ছে।

জেলার চারটি উপজেলার মধ্যে দামুড়হুার সীমান্ত এলাকায় কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে যাওয়ায় এ উপজেলার ডুগডুগি ও নাটুদহ পশুর হাট বন্ধ করা হয়েছে। এছাড়াও ১৬টি গ্রামে লকডাউন চলমান রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা