সারাদেশ

শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাই আটক

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে জামাল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে তার শাশুিড়ি মোমেনা বেগমকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার দুপুরে জামালকে (৩৫) আটক করেছে পুলিশ।

মৃত মোমেনা মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাঞ্চন গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে কাঞ্চন গাজীর মেয়ের সঙ্গে বিয়ের পর থেকেই শ্বশরবড়িতে থাকত জামাল। গত কয়েকদিন ধরে হঠাৎ জামালের মানসিক রোগ দেখা দেয়। শনিবার রাত ১টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে ঘরের মধ্যে পায়চারি শুরু করে জামাল। এ সময় মোমেনা বেগম তাকে ঘুমোতে বললে সে হঠাৎ দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

এতে মোমেনা বেগমের ঘাড়, পিঠ ও পায়ে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।

দুমকী থানার ওসি মেহেদি হাসান বলেন, দুপুরে জামালকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা