সারাদেশ

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকা আশুলিয়ার বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকরা। রোববার (১৩ জুন) সকালে পুরাতন ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ শুরু করে তারা।

জানা গেছে, বেতনের দাবিতে ডিইপিজেড এলাকার লিনি ফ্যাশন ও লিনি অ্যাপারেলসের প্রায় ৪০০ শ্রমিক আন্দোলন শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেন বন্ধ হয়ে যাওয়া এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্ট গার্ড কারখানার শ্রমিকরা। বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা সড়ক বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শিল্প পুলিশ-১ এর এসপি আসাদুজ্জামান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে চলে যেতে বলা হয়। তারপরও শ্রমিকরা না যেতে চাইলে পানি দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের পাওনাদির ব্যাপারে তিনি বলেন, ‘আসলে যে কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন সেই কারখানার মালিক ভারতীয়। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কারখানা বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। এই সময়টুকু তো শ্রমিকদের দিতে হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা