সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনা, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় অন্তত দুইজন নিহন ও সাতজন আহত হয়েছে। রোববার (১৩ জুন) রাত সাড়ে ৩টার দিকে সেতুর ১৮ নম্বর পিলারের কাছে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে ঢাকামুখী লেনেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি ম্যাক্স গাড়ি (কাঁকড়া গাড়ি) সেতুর ১৮ নম্বর পিলারে কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

পরে পুলিশ সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সাতজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুইটি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে এখনও যানজট রয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা