সারাদেশ

সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় বাড়িঘর ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল খালেকের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে চারজনকে আসামিকে করে সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযুক্ত দুজকে আটক করে কারাগারে পাঠায়।

মামলার আসামিরা হলেন, পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত আবু তাহেরের ছেলে মো. কবির হোসেন (৪৫), মৃত হযরত আলীর ছেলে মো. সোহেল (৩২), মিরপুর উত্তরপাড়ার মৃত হযরত আলীর ছেলে মো, আওয়াল (৪২) এবং আলমের ছেলে মো. মেহেদী হাসান (২৫)। এর মধ্যে সোহেল জেলে আছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই আসামিরা প্রভাবশালী হওয়ায় এলাকায় সন্ত্রাস, ভাঙচুর, জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার আসমার স্বামী মো. আব্দুল খালেকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার (৮ জুন) সকালে বাড়িতে অতর্কিত হামলা চালায়। পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে প্রায় একলাখ টাকার ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মামলার বাদী মোছা. আসমা খাতুন বলেন, সন্ত্রাসীরা ওইদিন সকালে আমার বাড়িতে ঢুকে আমার স্বামীকে মারপিট করে ও বড় মেয়ে তানিয়া আহমেদকে শ্লীলতাহানি করে। শুধু তাই নয় আসামিরা মামলা করার পর থেকে আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী জানান, পৌর এলাকার মিরপুর মহল্লায় মারপিট, বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ে হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা