সারাদেশ

আখাউড়ায় বৃদ্ধকে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : পূর্ব শত্রুতার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধকে তুলে নিয়ে যায় প্রতিপক্ষরা। পরে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দিয়েছে তারা। শুক্রবার (১১ জুন) রাত ১২টায় গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আব্দুল মজিদ উপজেলার ওই ইউনিয়নের খারকোট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সোয়া মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে পূর্ব শক্রতার জেরে নুরুল ইসলাম একই এলাকার সবুজ নামের একজনকে মারধর করেন। পরে সবুজের ছোটভাই জসিম আখাউড়া থানায় এ ঘটনায় মামলা করেন।

পরদিন শুক্রবার বিকেলে নুরুল ইসলামের ফুফাতো ভাই বৃদ্ধ আব্দুল মজিদ তার মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার গঙ্গাসাগর যাচ্ছিলেন। এসময় স্থানীয় আব্দুর রশিদের ছেলে মান্নান মিয়া ও তার সঙ্গে আরও ১০-১৫ জন তাকে তুলে ইটনা গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে মারধর করেন তারা। এতে তার বাম পা ভেঙে যায়।

পরে আহত আব্দুল মজিদকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত বৃদ্ধের ভাতিজা সজিব বলেন, ‘মারধর শেষে মান্নানের বাড়িতে নিয়ে চাচাকে (আব্দুল মজিদ) আটকে রাখে দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

তিনি বলেন, ‘আমার চাচার কী দোষ ছিল? আমরা যেহেতু অন্যায় করেছি, আমাদের মারেন। বৃদ্ধ চাচাকে কেন মারলেন? আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত আব্দুল মজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা