সারাদেশ

কুষ্টিয়ায় গুলি করে ৩ জনকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাকিল (২৮), আসমা (২৫) এবং তাদের শিশুসন্তান রবিন (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে এক নারী চার বছরের ছেলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে এক পুরুষ ছিলেন। হঠাৎ করে এক ব্যক্তি প্রথমে নারীকে মাথায় গুলি করেন। এরপর পাশে থাকা পুরুষের মাথায় গুলি করেন। ভয়ে ছেলে শিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিন তলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।

এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবনের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগের চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। অস্ত্রোপচার কক্ষে গুলিবিদ্ধ পুরুষ ও গুলিবিদ্ধ শিশুর মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা