সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের কোন্দলে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর পাড়ে মাটি ফেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে শাহজাহান মিয়া সেনাবাহিনীর এক সাবেক সদস্য নিহত হয়েছে। রবিবার (১৩ জুন) সকাল ৮টার দিকে বাড়ির পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে।

শাহজাহান মিয়া মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের ইউপি অফিসের পূর্বপাড়া মৃত সামসু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে মৃত সিরাজুল হকের ছেলে সুহেল ও কাইয়ুমের সাথে শাহজাহান মিয়ার বাড়ির পাশের পুকুরপাড়ে মাটি ফেলা নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় শাহজাহানের সাথে সুহেল ও কাইয়ুমের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে গলাটিপে শাহজাহানকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহতের নাতি সাইফুল ইসলাম বলেন, গতকাল সুহেল ও কাইয়ুমের পুকুরপাড় মাটি ফেলা নিয়ে তার দাদা শাহজাহানের সাথে তর্কাতর্কি করেন। পরে আজকে সকালে তার দাদা পুকুর পাড়ে মাটি ফেলতে কেন বাঁধা দিলেন সেকারণে তাকে গলাটিপে হত্যা করেন সুহেল ও কাইয়ুম।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দু'পক্ষের ধস্তাধস্তিতে পড়ে গিয়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়ছে। লাশ উদ্ধার করর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে আসল রহস্য।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা