সারাদেশ

আটক স্বামীকে ইয়াবা দিতে গিয়ে ধরা স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে আটক মাদক ব্যবসায়ী স্বামীকে ইয়াবা সরবরাহ করতে গিয়েছিলেন পাখি আক্তার (৩২) নামের এক নারী। এসময় ২০০ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে। সোমবার (১৪ জুন) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে।

আটক পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো. বিল্লাল মিয়ার স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) পাখি আক্তারের স্বামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লাল মিয়াকে (৪০) পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় রাতে তার নামে থানায় মামলা করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে বিল্লালকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এসময় স্ত্রী পাখি আক্তার তার সঙ্গে দেখা করতে থানায় আসেন। তখন তার সঙ্গে থাকা বিল্লালের জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগ তল্লাশি করা হয়।

এসময় ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে এ ঘটনায় তার নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা