সারাদেশ

খুলনায়  এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় অনলাইনে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

বিধিনিষেধের মধ্যে রয়েছে দোকান, শপিংলমল, রেস্তোরা ইত্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি প্রযোজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হতে পারবে না। অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে ইজিবাইক চলবে । কাঁচাবাজার ও ঔষধের দোকান এই বিধিনিষেধ আওতামুক্ত থাকবে।

সভায় কেসিসি মেয়র বলেন, গত এক সপ্তাহ খুলনার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বিধিনিষেধ আরোপ করে সংক্রমণ প্রতিরোধে কোনো ভাল ফল পাওয়া যায়নি। এক্ষেত্রে সমগ্র জেলায় বিধিনিষেধ আরোপ এবং তা বাস্তাবায়ন করতে না পারলে সংক্রমণের উর্দ্ধগতি ঠেকানো যাবে না। এ ব্যাপারে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশকে কঠোর ভূমিকা পালনের আহবান জানিয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যারে প্রতিদিন ৫০০ রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। স্বাস্থ্যবিধি মানাতে গত সাত দিনে ২২৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইসমাঈল হোসেন ভিডিও কনফারেন্সে বলেন, সাতক্ষীরার প্রভাব খুলনায় এসেছে। আম এবং বন্দরের মালামাল আনা নেয়ায় সর্তকতা অবলম্বন করা হচ্ছে। কুষ্টিয়ায় সর্বাত্মক লকডাউন চলছে। এখানে সংক্রমণ ৩০ শতাংশে নেমে এসেছে। যশোরে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। সেখানেও লকডাউন চলছে। বাগেরহাটের মোংলায় লকডাউন চলছে।

বিএমএ সাধারণ সম্পাদক ডা মেহেদী নেওয়াজ বলেন, খুলনা সদরে করোনা পরিস্থিতি নাজুক অবস্থায়। খালিশপুর ও সোনাডাঙ্গার পরিস্থিতি অনেক ভাল।

এদিকে পুলিশের তৎপরতার কারণে নিউমার্কেটের একটি গেটও খোলেনি। করোনা মোকাবিলায় যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে কেএমপি প্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে এইচডিইউ এমনকি সাধারণ শয্যা কোথাও ফাঁকা নেই। ১০০ শয্যার হাসপাতালে রোগীর সংখ্যা ১৪৩ জন। খুলনা জেলায় এ পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৬ জন শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার ৩৫ শতাংশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা