সারাদেশ

সাভারে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার হারুলিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দুই যুবকের আনুমানিক বয়স ২০-২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের পাশাপাশি দুটি ক্ষেতে তাদের লাশ পড়ে ছিল। নিহতদের তারা এর আগে কখনো দেখেনি। আর ক্ষেতগুলো গ্রাম থেকে একটু দুরে। ফলে কখন কারা এখানে আসা যাওয়া করে, তা দেখাও মুশকিল।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দুই যুবকের পরিচয় সনাক্ত এবং হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা