সারাদেশ

দুর্গম চরে সাবমেরিনে বিদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরকাজল ও চরবিশ্বাস আলোকিত হচ্ছে বিদ্যুতের আলোয়। এতে দু’টি ইউনিয়নে বিদ্যুতের সুফল ভোগ করবে অর্ধ লাখেরও বেশি মানুষ।

পার্শ্ববর্তী জেলা ভোলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস ইউনিয়নে বিদ্যুতের সঞ্চালন লাইন এরই মধ্যে চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দুই ইউনিয়নের বিদ্যুৎতায়নের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সংসদ সদস্য এসএম শাহাজাদা সাজু।

এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহীন, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবুল বাশার আজাদ প্রমুখ।

চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল সাংবাদিকদের বলেন, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন দু’টি দ্বীপাঞ্চল হওয়ায় সরাসরি বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন দু’টি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবুল বাসার জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নদীতে সাবমেরিন ক্যাবল দিয়ে এ বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে যা দেশে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। প্রতিটি গ্রাহকের বাড়িতে মিটারের লাইনের তার টানা আছে। সরকার নির্ধারিত ফি জমা দিলেই অল্প সময়ে সংযোগ দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১০ জুন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উদ্বোধন করা হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা