সারাদেশ

কবরস্থানে সাইনবোর্ড দেয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে কবরস্থানে সাইনবোর্ড দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জন আহত হয়। শুক্রবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ চারজন হলেন- মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মুরাদ (২৫) ও ফয়সাল (২৮)। বাকি আহতরা হলেন- জাহাঙ্গীর (৪২), তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮) রিয়াজ উদ্দিন (২০), আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও সামাদ(২২)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ আহতদের দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সবাই শঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ‘সকালে পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকার স্থানীয় একটি কবরস্থানে সাইনবোর্ড দেয়া নিয়ে বড় মৌলভী বাড়ির লোকজন এবং ইয়াকুব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসি (সহকারী কমিশনার) স্যারসহ আমি ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা