সারাদেশ

নওগাঁয় করোনায় ৮ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর সাপাহারে আট মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২ জুন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (৯ জুন) শিশুটির করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২ জুন সকাল ৭টার দিকে স্থানীয় থানার এক নারী পুলিশ সদস্য তার আট মাস বয়সের বাচ্চাকে ডায়রিয়ার চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটির মৃত্যু হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তার দেহ থেকে নমুনা নিয়ে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার দুপুরে ওই শিশুর করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে।

এনিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন।

বুধবার উপজেলায় নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৬ জন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা