সারাদেশ

হাতুরি দিয়ে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে স্ত্রীর বেহিসাবি জীবনযাপনে অতিষ্ঠ হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেছেন মিলন ইকবাল নামের এক গার্মেন্টস কর্মী । আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে পরিকল্পনা অনুয়ায়ী স্ত্রী রাখি খাতুনকে হত্যা করেন।

ঘটনার ৬দিন পর হত্যা রহস্য উৎঘাটন শেষে রোববার (৬ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ঢাকায় ডিবিএল গার্মেন্টসে ১৪ হাজার টাকার বেতনে চাকুরি করেন মিলন ইকবাল। সংসারের খরচ হিসেবে প্রতি মাসে ১০ হাজার টাকা দেয় সে। কিন্তু স্ত্রীর বেহিসাবি জীবন-যাপনে অতিষ্ঠ হয়ে ওঠেন মিলন। এক পর্যায়ে স্ত্রী রাখি খাতুনকে গত ১জুন নাটোরে আত্মীয়ের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। এ সময় গুরুদাসপুর উপজেলার ১০নম্বর ব্রিজ এলাকার একটি পাট ক্ষেতে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা নিশ্চিত করেন ইকবাল মিলন।

হত্যার রহস্য উদঘাটন করে রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকা থেকে মিলন ইকবালকে গ্রেফতার করে পুলিশ। এ সময় প্রেস ব্রিফিংয়ে সিংড়া সার্কেল সহকারী পুলিশ সুপার জামিল আকতার, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা