সারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় সদর ওসি এলএসডি কর্মকর্তা সুবল কুমার সরকার (৪৫) নিহত হয়েছেন।

রোববার (০৬ জুন) সকালে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও থেকে কর্মস্থল পঞ্চগড় যাওয়ার পথে বোদা উপজেলা মোন্নাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কর্মকর্তা সকালে মোটরসাইকেল যোগে ঠাকুরগাও থেকে কর্মস্থলে যাওয়ার পথে বোদা উপজেলার মোন্না পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাসী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুবল কুমার বর্মন ঠাকুরগাঁও জেলার ফাড়াবাড়ী এলাকার দক্ষিণ বঠিনা গ্রামের নরেন চন্দ্র সরকারের ছেলে। তিনি পঞ্চগড় সদর এলএসডির ওসি পদে কর্মরত ছিলেন।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পরিদর্শক করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার ইউসুফ আলী, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী। তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয় বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা