সারাদেশ

বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ থেকে ১০ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৬ জুন উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার উপকারভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে।

এ উপলক্ষে বোয়ালমারী উপজেলার ভূমি মালিকদের ভূমি সম্পর্কিত যে কোনো সেবার জন্য উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে বিশেষ সেবা প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, ভূমি সেবা সপ্তাহের শেষ দিন ১০ জুন দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা