সারাদেশ

ক্রিকেট নিয়ে জুয়া: ছোট দোকানি থেকে কোটিপতি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট নিয়ে জুয়া খেলে সাব্বির মিয়া (২৯) নামের এক ব্যবসায়ী হয়েছেন কোটি টাকার মালিক। র‍্যাবের হাতে এরই মধ্যে আটক হয়েছেন সাব্বির।

শুক্রবার (২১ মে) রাতে অভিযান চালিয়ে শহরের পীরবাড়ি এলাকা থেকে সাব্বিরসহ সাত জুয়ারিকে আটক করে র‍্যাব-১৪।

আটক অন্যান্যরা হলেন, সোহাগ মিয়া (২৮), হৃদয় মোল্লা (১৯), মো. মুন্না (২৪), মো. রাসেল (৩০), ফারুক মিয়া (২৮) ও তানভীর আহমেদ ভূইয়া (৩৪)। এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫১ হাজার টাকা, টিভি ও সাতটি মোবাইল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আক্কাছ আলী।

স্থানীয়রা জানায়, ছোট একটি কনফেকশনারির দোকান থেকে মো. সাব্বির মিয়া শুধু জুয়া খেলে কোটি টাকার মালিক হন। মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তিনি জুয়া খেলে থাকেন। জেলা শহরের বিভিন্ন এলাকার তার এজেন্ট রয়েছে।

তারা অন্যান্য জুয়ারিদের সঙ্গে যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে বাজি ধরেন ক্রিকেট খেলার দল, প্রতি বল, ওভার ও ইনিংস নিয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের পীর বাড়িসহ বিভিন্ন স্থানে সাব্বিরের দুইটি বহুতল ভবন ও ফ্ল্যাটসহ সাতটি বাড়ি রয়েছে। এগুলো তিনি তার বাবা ফরিদ মিয়ার নামে কিনেন যাতে তাকে কেউ সন্দেহ না করে। পরে এ সম্পদগুলো বাবা সাব্বিরকে দানপত্র দলিলের মাধ্যমে ফেরত দেন।

এছাড়াও তার বিভিন্ন অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ রয়েছে বলে জানায় র‍্যাব।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা