সারাদেশ

দ্রুত গতিতে চলছে মুজিববর্ষের গৃহ নির্মাণ কাজ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে দুই পর্বে বরাদ্দ দেয়া হয়েছে মোট ৩শ ২২টি টিনসেড পাকা ঘর। ১ম পর্বে প্রাপ্ত ১শ ৯২টি ঘরের মধ্যে ৯২টি ঘর ইতোমধ্যে ঘর গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি ১শ ঘর হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২য় পর্বে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার হিসেবে পাচ্ছেন আরও ১শ ৩০ ভূমিহীন পরিবার।

করোনা কালের নানা প্রতিকূল পরিবেশ এর মধ্যে দ্রুত গতিতে চলছে এগুলোর কাজও। অর্ধেকের বেশি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের সহযোগিতায় প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করে কাজের মান ঠিক রেখে এসব ঘর নির্মিত হচ্ছে। ওইসব ঘরের নির্মাণ কাজের গুণগত মান এবং বর্তমান অবস্থা সম্পর্কে এসব কথা সাংবাদিকদের জানান ইউএনও ঝোটন চন্দ।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে উপহার হিসেবে দ্বিতীয় দফায় প্রাপ্ত আরও ১শ ৩০টি ঘরের নির্মাণ কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ শেষে এসব ঘরে দ্রুততম সময়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পল্লী বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাসজমিতে হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব সরকারি ঘর। যাদের থাকার জমি ও ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে। প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর, রান্নাঘর ও বসত ঘরের সঙ্গে থাকছে টয়লেটও। ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলে গৃহহীনদের মধ্যে এ গুলো হস্তান্তর করা হবে। ঘরের নির্মাণ কাজের সার্বিক তদারিক করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ কাজে তাকে সহযোগিতা করছেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

২য় পর্যায়ের ১৩০টি ঘরের মধ্যে সাতৈর ইউনিয়নে ৩৬টি, চতুল ইউনিয়নে ৮টি, পরমেশ্বরদী ইউনিয়নে ৬টি, রূপাপাত ইউনিয়নে ১৬ টি, শেখর ইউনিয়নে ১১টি, দাদপুর ইউনিয়নে ২৪টি, বোয়ালমারী ইউনিয়নে ১১টি, ময়না ইউনিয়নে ১৮ টি ঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এসব ঘর নির্ধারিত সময়ের পূর্বেই জুনের ২য় সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ইতোমধ্যে প্রথম দফার ১শ ৯২টি ঘরের মধ্যে ৯২টি পরিবার তাদের ঘরে বসবাস করছেন। বাকি ১শ টি ঘর হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ২য় পর্যায়ের ১শ ৩০টি ঘরের নির্মাণ কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে তালিকাভূক্ত গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।

এ সময় তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাত, দাবদাহ, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে মুজিববর্ষের গৃহ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে শ্রমিক সংকট, তারপরও নির্ধারিত সময়ের পূর্বেই জুনের ২য় সপ্তাহ নাগাদ ২য় পর্যায়ে বরাদ্দকৃত ১৩০টি ঘর গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা