সারাদেশ

সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ২

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার শীতলপুর এলাকার সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুল খালেক (৫০) ও আতিকুর রহমান (২৭)। আহতরা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শীলব্রত জানিয়েছেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা সাতজন আহত হন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে আতিকুর রহমান ও আবদুল খালেক নামের দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ দুটি চমেকের মর্গে রাখা হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে মহসিন ও আলম নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা