সারাদেশ

ট্রাক-পিকআপ দাঁড়ালেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ 

নিজস্ব প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): পরিবারের সঙ্গে ঈদ করে ছুটি শেষে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যানবাহন সংকট আর বাড়তি ভাড়ার কারণে তাদেরকে ভোগান্তিও পোহাতে হচ্ছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় তারা সিএনজি, ব্যাটারি চালিত অটো রিক্সা, প্রাইভেটকার, মোটরসাইকেলে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। জেলার বাসগুলো সরাসরি ঢাকার দিকে না যাওয়াতে তারা তাদের গন্তব্যে যেতে হিমশিম খাচ্ছেন। করোনা ঝুঁকি নিয়েই ভেঙ্গে ভেঙ্গে বাস-ট্রাক ও পিকআপে গাদাগাদি করে ঢাকা ও গাজীপুরে ফিরছেন তারা। ভেঙ্গে ভেঙ্গে আসায় তাদের ভোগান্তি আরও বাড়ছে।

সোমবার ( ১৭ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বরমী বাসস্ট্যান্ড, শ্রীপুর চৌরাস্তা, জৈনা বাজার বাসস্ট্যান্ড, মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড, রাজাবাড়ী বাসস্ট্যান্ড, রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড ও মাওনা চৌরাস্তা বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকার মগবাজারে ব্যবসা করেন গফরগঁওয়ের আব্দুল জলিল ও আকতার হোসেন। তারা বলেন, বছরের দুটি ঈদে বাড়িতে আসি। এছাড়া বাড়িতে আসা হয় না। বাবা-মা ও পরিবারের সদস্যদের সাথে দেখাও হয় না। সব সময় তাদের জন্য মন কাঁদে। বছরের দুই ঈদে ভোগান্তি নিয়েই বাড়িতে ছুটে আসি।

সরেজমিনে ঘুরে মাওনা চৌরাস্তায় দেখা যায়, কর্মস্থলে যাওয়ার জন্য অসংখ্য মানুষ ভীড় করছেন। যানবাহনের জন্য অপেক্ষা করছেন তারা। কোনো ট্রাক বা পিকআপ দাঁড়াতে দেখলেই তারা হুমড়ি খেয়ে পড়ছেন। নারী-পুরুষ, শিশু গাদাগাদি করে রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ট্রাক ও পিকআপে ওঠে কর্মস্থলে যাচ্ছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সরকারি নির্দেশনা মেনে কাজ করছেন তারা। পরিবারের সঙ্গে ঈদ করে পুনরায় কর্মস্থলে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। তাই এ মূহুর্তে গন্তব্যে যাওয়া গাড়িগুলো চেক করার সুযোগ নেই। কারণ, একটি গাড়ি থামিয়ে দিলে শতশত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের লেগে যায়। এতে কর্মস্থলে যাওয়া যাত্রীরা আরও বেশি বিরক্ত ও বিড়ম্বনায় পড়বে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা