সারাদেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেকারি মালিকসহ নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জের শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে বেকারি মালিকসহ দুই কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের লুটাবর গ্রামের বেকারি মালিক বিন্দু মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৫), কর্মচারী চরলুটাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (২৫), মাহমুদপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে ইলিম মিয়া(৬৫)।

সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন আহম্মেদ বিদ্যুৎ পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল হুদা খান জানান, শ্যমগঞ্জ কালীবাড়ি বাজারের মিম বেকারির মালিক মিন্টু তার দুই কর্মচারীকে নিয়ে দোকান পরিবর্তনের সময় মাথায় করে টিন নিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। আমরা সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা