সারাদেশ

পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী : পটুয়াখালীর চরকাজল ইউনিয়নে আল আমীন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাাবাসী। সোমবার (১৭ মে) সকালে চরকাজল ইউনিয়নের শুক্রবাড়িয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত নিহত আল আমীনের মা,বাবা ও স্ত্রী সোনিয়াসহ এলাকাবাসী জানান, গত ১২ মে রাতে মোটর সাইকেল চালক আল আমীনকে পিটিয়ে হত্যা করে এলাকার প্রভাবশালী মিজান হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গরা।

পরের দিন নিহত আল আমীনের পিতা অলিল সরদার বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ দুই জনকে আটক করলেও হত্যাকাণ্ডের মূল হোতা মিজান রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মিজানসহ বাকীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান,আল আমীনের হত্যাকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা করছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা