সারাদেশ

সাউন্ডবক্স বাজিয়ে ঈদ উৎসব, ১৭ যুবককে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে ঈদ উৎসবে মেতে উঠেছিল শিশু-কিশোর ও যুবকরা। এতে স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে ৪১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনের কাছ থেকে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আটক ২৪ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। রোববার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা পরিষদ এলাকায় বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামগতির আলেকজান্ডারগামী সাউন্ডবক্সসহ তিনটি পিকআপ ভর্তি ৪১ জনকে আটক করা হয়। স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইন অমান্য করায় তাদের আটক করা হয়েছে। পরে সংক্রামক রোগ আইন ২০১৮ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১৭ মামলায় ১৭ জনকে জরিমানা করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা