সারাদেশ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলের নড়াগাতিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কালিয়া হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার পেচি ডুমুরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।

পুলিশ জানায়, কালিয়া উপজেলার পেচি ডুমুরিয়া গ্রামে সুলতান শেখ গ্রুপ ও বোরহান শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিল। তারই জের ধরে আজ দুপুরের দিকে বোরহান গ্রুপের সমর্থকরা সুলতান গ্রুপের সমর্থকদের উপর হঠাৎ করে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ১ ঘণ্টা ব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পেচি ডুমুরিয়া গ্রামের হান্নান শেখ, হাবিব শেখ, রাব্বিল মোল্লা, মশিয়ার মোল্লা, কদর শেখ, রকিব শেখ, বিপুল শেখ, তাহাজ্জেদ শেখ , বোরহান শেখ, মিঠু শেখ, রইস শেখ, ইসলাম শেখসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদেরকে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত হান্নান শেখসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকছানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা