সারাদেশ

পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলা বাংলাবাজার ইউনিয়নে কালিরচর এলাকার দু’টি হত্যা মামলার আসামি মিজি কে গ্রেফতারের পর ইনস্পেক্টর (অপারেশন) হানিফসহ অভিযানকারী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা গ্রামবাসী। রোববার (১৬ মে) ভোরে এ ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মিয়া ও তিন নারীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে।

এ দিকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মিজিকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ মিজিকে ছিনিয়ে নেয়। পরে ১০০ পুলিশ নিয়ে চিরুনি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, স্থানীয়দের হামলায় আটজন পুলিশ আহত হয়েছে। আহতদের মধ্যে এসআই আব্দুল আজিজ, এএসআই সঞ্জয় কুমার সহা ও এএসআই কামাল উদ্দিন রয়েছেন।

এ দিকে গ্রেফতারদের মধ্যে রুজিনা বেগম (৩০) একজন। যার দু’টি শিশু সন্তান রয়েছে। অপর দিকে ঢাকা থেকে ঈদে বাড়িতে এসে গ্রেফতার হয়েছেন বিউটি বেগম (৫৫) ও রুনা বেগম (৪৫)। আসামি ছিনতাই বা পুলিশের ওপর হামলার সাথে তারা জড়িত নয় বলে দাবি করেছেন। নিরীহ নারীদেরকে গ্রেফতার করায় রোববার সকাল থেকে থানার সামনে কালিরচরের অনেক নারী ও শিশু জড়ো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা