সারাদেশ

কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় ভিকটিম গৃহবধূর স্বামী শিমুল ফকির (২৪) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ ।

নিহত গৃহবধূ মোসা. রুবিনা বেগম (১৯) উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রফিক হাওলাদার এর মেয়ে। তার রাতুল নামে তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে রোববার দুপুরে মধ্য টিয়াখালী গ্রামের সত্তার ফকির বাড়ি থেকে গৃহবধূ মোসা. রুবিনা বেগম এর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের শ্বশুর বাড়ির লোকজন এটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে পুলিশকে জানিয়েছে। তবে ভিকটিম পরিবার সূত্র এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিম গৃহবধূর স্বামী শিমুল ফকিরকে আটক করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা