সারাদেশ

অবৈধভাবে দুই পদে মেয়র আককাস, ইউএনও'র চিঠি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র এবং হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আককাস আলী এমপিও নীতিমালা অনুযায়ী একই সাথে দুটি পদে দায়িত্ব পালন করতে পারবে কি না তা জানতে চেয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

বুধবার (১২ মে) ইউএনও নূর-এ আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক এবং জেলা প্রশাসককে এ চিঠি দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, গত ২৮ মার্চ প্রকাশিত এমপিও নীতিমালার ১১ (১৭) ধারা অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক কর্মচারী একই সাথে একাধিক কোন পদে/চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ইনডেক্স নাং ৪১৭১২৭) ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন। ২৫ জানুয়ারী নির্বাচনের গেজেট প্রকাশিত হয়। গত ৮ ফেব্রুয়ারী আককাস আলী মেয়র হিসেবে শপথ নেন। তাই এমপিও নীতিমালা অনুযায়ী আককাস আলী একই সাথে দুটি পদে দায়িত্ব পালন বা বেতন বইতে স্বাক্ষর বা উত্তোলন করতে পারবেন কি না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এছাড়াও গত ৪ মে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ জুন সকল প্রকার বিধিবিধান উপেক্ষা করে ১৬ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে প্রভাষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন আককাস আলী।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা