সারাদেশ

নিখোঁজ মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় ঝড়ো বাতাসে পল্টুনের তার ছিঁড়ে গিয়ে মাইক্রোবাসসহ পানিতে তলিয়ে যাওয়া চালক মারুফ হোসেনের (৪২) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭নং পল্টুনের কাছ থেকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোন্নাফ শেখ।

তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই। খবর পেয়ে সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মারুফের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। তারা মঙ্গলবার (১১ মে) রাত থেকেই ঘাট এলাকাতে অপেক্ষা করছিলেন। প্রশাসনের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার কাজে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরাও সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ মে) চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বেলা সাড়ে ১১টার দিকে বাতাসে দৌলতদিয়া ঘাটে তার ছিড়ে পল্টুনের উপড়ে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়। সেই থেকে মাইক্রোবাসের চালক নিখোঁজ ছিল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা