সারাদেশ

চার দিন পর নিভেছে সুন্দরবনের আগুন

নিজস্ব প্রতিনিধি: চারদিন পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নিভেছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

বুধবার (৫ মে) যেসব স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

গত চারদিন থেকে সুন্দরবনের জ্বলতে থাকা আগুন এখন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে এমন দাবি সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের।

এদিকে ঘটনাস্থলে থাকা বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, বনের সেসব স্থানে ধোঁয়া উড়ছিল, এখন আর সেটি নেই। বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের পরিসমাপ্তি টানবো।

উল্লেখ্য, সোমবার (৩ মে) বেলা ১১টায় সুন্দরবনের দাসের ভারনী এলাকার বনে আগুন লাগে। দু’দিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বুধবার আবার আগুন লাগা কয়েকটি স্থান থেকে ধোঁয়া উড়তে থাকে। এ অবস্থায় পুনরায় ফায়ার সার্ভিস সেখানে পানি দিয়ে সেটি পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা