সারাদেশ

ভারতফেরত ১৪৫ যাত্রী কোয়ারেন্টাইনে 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ভারত ফেরতদের জন্য ঝিনাইদহে কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) এ পর্যন্ত ১৪৫ বাংলাদেশিকে এসব জায়গায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া যশোর সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলাও রয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

শনিবার (১ মে) দুপুর থেকে যশোরে স্থান সংকুলান না হওয়ায় পুলিশি পাহারায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। এখানে যাদের রাখা হয়েছে তাদের বাড়ি নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর, বগুড়া, রাজশাহী ও রংপুর জেলায়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে ভারতে আটকা পড়ে বাংলাদেশি কিছু যাত্রী। তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ভারতফেরত এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারত থেকে এখন পর্যন্ত ঝিনাইদহে ১৪৫ যাত্রী এসেছে। তাদেরকে ঝিনাইদহ পিটিআই এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা