সারাদেশ

সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলার চাষিরহাট ইউপির পোরকরা গ্রামের আবু মিয়ার নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শাহীন উপজেলার চাষিরহাট ইউপির পোরকরা গ্রামের নজরুল ইসলাম মেম্বার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শাহীন পার্শ্ববর্তী আবু মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করছিল। দুপুরের অসাবধানতাবশত বিল্ডিংয়ের ওপর দিয়ে যাওয়া তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা