সারাদেশ

ভারতফেরত ৮ জন কোয়ারেন্টাইনে 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ভারতফেরত হবিগঞ্জের আটজনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার রাতে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ওই আটজন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। এর মাঝে চারজন ৬ মে এবং চারজন ১০ মে দেশে প্রবেশ করেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি পজিটিভ আসে তবে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। আর নেগেটিভ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ছেড়ে দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বেশ কয়েকজন ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। এদের মধ্যে চারজন গত ৬ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

পরে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই ব্যক্তিদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। একইভাবে সোমবার সন্ধ্যায় আরও চার ব্যক্তি দেশে প্রবেশ করলে তাদেরও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

প্রসঙ্গত, সোমবার পর্যন্ত জেলায় দুই হাজার ৪২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৮৪৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা