সারাদেশ

ত্রাণ বিতরণের সময় অলৌকিক আগুন, হতবাক ডিসি 

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামে রহস্যময় অগ্নিকাণ্ডে গ্রামে মঙ্গলবার ত্রাণ নিয়ে আসেন জেলা প্রশাসক।ভুক্তভোগীদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণকালে পেছনে দেলোয়ার হোসেনের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ড।এ সময় প্রশাসন ও পুলিশের সদস্যরা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম হতবাক হয়ে পড়েন।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামে প্রায় একমাস ধরে চলছে রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা। প্রত্যহ ৭/৮ বার বা তারও বেশিবার গ্রামের কারো না কারো বাড়িতে ঘটছে অগ্নিকাণ্ড। গত একমাসে এখানে প্রায় শতাধিকবার ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এ অবস্থায় আগুনে পুড়ে যাবার ভয়ে ভুক্তভোগীরা পরিবারের জিনিসপত্র কাপড়-চোপড় ঘরের বাইরে রেখে রাত দিন পাহারা দিচ্ছেন । অনেকে অজানা আশংকায় আদরের সন্তানকেও আত্মিয়-স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বসানো হয়েছে পানির পাম্প।

এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রশাসনের টনক নড়ে এবং মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম ওই গ্রাম পরিদর্শনে আসেন।পরিদর্শন শেষে ১০ টি পরিবারের মাঝে মাথাপিছু ৩ বান্ডিল ঢেউটিন এবং ৯ হাজার টাকা করে বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নূর কুতুবুল আলম,বালিয়াডাঙ্গী ইউএনও জুবায়ের হোসেন,উপজেলা চেয়াম্যান আবু আসলাম জুয়েল,ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জি ও প্রমুখ।

বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম যখন ত্রাণ বিতরণ করছিলেন ওই সময় দেলোয়ার হোসেন নামে একজনের শয়নঘরের খাটের উপর বিছানা কাঁথায় আগুন লাগে। জেলা প্রশাসক সহ প্রশাসন ও পুলিশের লোকজন তৎক্ষণাত ছুটে যান এবং শয়ন ঘরের খাটের কাঁথায় আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন, একবিংশ শতাব্দিতে অলৌকিক আগুনের বিষ্ময় বিশ্বাস করতে পারি না। কিন্তু কারণ টা কি সেটাও বের করতে পারছি না। এ বিষয়ে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। তারা এসে ঠিক করবেন এটা নাশকতা কিনা? অথবা কেউ সকল মানুষকে জড়ো করে অলৌকিক একটা বিষয় উপস্থাপন করার অভিপ্রায়ে এটা করছে কিনা? তদন্ত সাপেক্ষে এ ঘটনার মূল রহস্য বের করতে পারব। যেখানে খালি থাকে মানুষজন থাকে না,সেখানে হুট করে আগুন লাগছে। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন,পুলিশ ও ডিবির টিম এখানে রহস্য উদ্ধারে কাজ করছে। এ সময় সবাইকে সচেতন থেকে পুলিশকে সহযেগিতা করার আহ্ববান জনান তিনি।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা