সারাদেশ

ধর্ষণের শিকার হয়ে বুদ্ধি প্রতিবন্ধী অন্ত:সত্ত্বা 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের মেলান্দহে ৩০ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারী ৫ মাসের অন্তস্বত্তা হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ২৮ এপ্রিল) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধষর্ণের অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়ার পূর্বপাড়া গ্রামে।

মঙ্গলবার ( ২৭এপ্রিল) সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে হাবিল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক ঝাউগড়া পূর্বপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে পেশায় মুদি দোকানদার।

গ্রেফতারকৃত হাবিল উদ্দিনকে জামালপুর জেনারেল হাসপাতালে এনে ধর্ষিতার মুখোমুখি করে পুলিশ। ধর্ষিতা হাবিল উদ্দিনকে শনাক্ত করেছেন।

পরে রাত ১১টায় মেলান্দহ থানায় ধর্ষিতার মা মালিহা বেগম বাদি হয়ে ধর্ষক হাবিল উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বলে জানান ওসি মাঈনুল ইসলাম।

ধর্ষিতার পরিবার জানায়, মুদি দোকানদার হাবিল উদ্দিন বাক প্রতিবন্ধীকে খাবারের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে দোকানের অভ্যন্তরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কাউকে ঘটনা না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে হাবিল উদ্দিন আরো তিনদিন ধর্ষণ করে। এক পর্যায়ে অন্ত:স্বত্ত্বা হয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী। যত দিন যায় অবস্থার অবনতি হলে এলাকায় ঘটনাটি জানাজানি হয়। মঙ্গলবার বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওই বুদ্ধি প্রতিবন্ধীকে ৫ মাসের আন্ত:স্বত্ত্বা বলে নিশ্চিত করেছেন।

পাশবিক ঘটনায় জড়িত বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণকারী হাবিল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। দাবি জানিয়েছেন নারী সংগঠন, মানবাধিকার সংগঠন,সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসহ জামালপুরের নানা শ্রেণিপেশার মানুষ।

ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা হেনা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা