সারাদেশ

তরমুজ নিয়ে নৈরাজ্য

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী : তরমুজ, মৌসুমী ফলের মধ্যে অন্যতম। গ্রীষ্মকালীন এই ফলটি সারাবছর কমবেশি বাজারে পাওয়া গেলেও এ মৌসুমেই বেশী পাওয়া যায়। ধনী দরিদ্র সকলেরই প্রিয় ফলের মধ্যে অন্যতম তরমুজ একটি। স্বাদ মিষ্টি ও ঠান্ডা জাতীয় এ ফলটি গ্রীষ্মের গরমে তৃষ্ণা মিটায়। দামেও হাতের নাগালে থাকায় সকলেই আগ্রহ সহকারে কিনতে পারে এ দেশি জাতের ফলটি। অন্যান্য বছর সকলেরই ক্রয়ক্ষমতার মধ্যে থাকলেও এবার এর দাম আকাশচুম্বী। একটি সিন্ডিকেটের মাধ্যমে এবার পিসের পরিবর্তে কেজির দরে বিক্রি হচ্ছে। যার ফলে প্রতিকেজি তরমুজ এবার ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে এ বছর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে তরমুজ। রমজানের আগেও দাম হাতের নাগালে থাকলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে এখন ফল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

রমজানের আগে চার থেকে ছয় কেজি ওজনের একটি তরমুজ দেড় থেকে আড়াইশ টাকায় ক্রয় করা যেতো। কিন্তু এখন সেই তরমুজ কিনতে লাগে দুশত থেকে চার টাকা। অনেকের সাদ থাকলেও সাধ্য নেই তরমুজ কিনে নিয়ে খাওয়ার। এমন দামের কারণে সাধারণ মানুষ বলছেন তরমুজ এখন বড় লোকের ফল হিসেবে পরিচয় পেয়েছে।

নরসিংদী বড়বাজার, ভেলানগর, পাঁচদোনা, মাধবদী ও আশপাশের বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে তরমুজের দাম এবার আকাশচুম্বী। আর এ কারণে সাধারণ ক্রেতাদের মনে চরম ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ১৫দিন তরমুজ না খাওয়ার সিদ্ধান্ত ও পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ সিন্ডিকেট ভাংতে প্রশাসনের নজর কামনা করেছেন।

নরসিংদী শহরের ভেলানগর বাজারে কারারচর থেকে তরমুজ কিনতে আসেন কবির হোসেন নামে এক সাধারণ ক্রেতা। তিনি তরমুজের কেজি দরের দাম শুনে অনেকটাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা এবার সিন্ডিকেটের মাধ্যমে তরমুজের দাম বাড়িয়েছেন। তাই এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মৌসুমী ফল তরমুজ। এবার তরমুজের দাম শুনে যেনো মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।

ভেলানগর থেকে তরমুজ কিনতে আসা রিকসা চালক সালাম মিয়া জানান, বাড়ি থেকে বলে দিয়েছে একটি তরমুজ নিতে। বাজারে দাম জিজ্ঞেস করলে মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়ে। রিকসা চালিয়ে আয় করেছেন দুশত টাকা, তরমুজ কিনবেন কিভাবে। এই ভেবে তরমুজ ছাড়াই বাড়ি ফিরলেন।

নরসিংদীতে তরমুজ নিয়ে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট নাই দাবি করে নরসিংদী বড়বাজার ফল ব্যবসায়ী সমিতির মিন্টু ভূইয়া জানান, করোনার কারণে পরিবহন খরচ কয়েকগুণ বাড়তি হওয়ায় এবার দাম বেশি।

নরসিংদী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। জেলার বিভিন্ন বাজার মনিটরিং করা হবে। তেমন কিছু ব্যতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে সিন্ডিকেটের মাধ্যমে কেজি দরে তরমুজ বিক্রি করায় মঙ্গলবার ২৭ এপ্রিল জেলার রায়পুরা বাজারে রঞ্জিত নামে এক তরমুজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া তরমুজ নিয়ে নৈরাজ সৃষ্টি করায় জেলার পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার খানেপুর বাজার, বিএডিসি মোড়, ওয়াপদা গেইট, পলাশ বাজার, ঘোড়াশাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময় উচ্চ মূল্যে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে এক হাজার আটশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা