সারাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলার কালিয়াকৈরে হত্যার ভয় দেখিয়ে এক বাবার বিরুদ্ধে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ধর্ষক বাবা ইব্রাহিম সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

ইব্রাহিম গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন ইব্রাহিম। মাদকাসক্ত ইব্রাহিম ছিলেন সংসারের প্রতি উদাসীন। তার স্ত্রী স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করে সংসারের খরচ চালাতেন। গত ২২ এপ্রিল বাসায় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে ইব্রাহিম তার ১৪ বছরের কিশোরী কন্যাকে ধর্ষণ করে।

এর আগেও ইব্রাহিম তার মেয়েকে একই কায়দায় একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি জানতে পেরে সোমবার ইব্রাহিমের স্ত্রী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করেন। পরে বিকেলে ইব্রাহিমকে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সন্তানকে ধর্ষণের ঘটনায় স্বামীর বিরুদ্ধে রাতে থানায় মামলা দায়ের করেছেন স্ত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা