সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: মাদ্রাসার ২০ ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব ঘটনার সময় সরকারি স্থাপনায় হামলার অভিযোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ২০ জন ছাত্রকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ২০ জনই জেলা শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০২০-২০২১ ঈসায়ী শিক্ষাবর্ষের ছাত্র ছিল।

বহিষ্কৃতরা হলেন- আশেক এলাহি, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মবকুল হুসেন, রফিকুল ইসলাম, মুবারকুল্লাহ, বোরহান উদ্দিন, আব্দুল্লাহ আবজাল, মো. জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, জুবায়ের, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, মো. সোলাইমান, রাকিব বিল্লাহ, তারেক জামিল ও মো. হাবিবুল্লাহ। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত ওই আদেশের সূত্রে জানা গেছে, জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইনকানুন অমান্য করে হুজুরদের বাঁধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ বিকেলে জেলার সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। হামলায় এই ২০ জন মাদ্রাসার ছাত্র অংশ নিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরেছে। তাই তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হক বলেন, ২৬ মার্চ মাদ্রাসার শিক্ষকদের বাঁধা-নিষেধ উপেক্ষা করে এই ২০ ছাত্র তাণ্ডবে অংশ নিয়ে সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। তাই তাদের মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা