সারাদেশ

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র ধান কাটার উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র ধান কাটার উদ্বোধন হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে নির্মিত এই শস্যচিত্রের ধান কাটার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম।

গত ৯ জানুয়ারি বালেন্দা গ্রামে সবুজ ও বেগুনি ধানের চারায় বঙ্গবন্ধুর মুখাবয়ব ফুটিয়ে তোলার মধ্য দিয়ে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র বা ক্রপফিল্ড মোজাইক তৈরির কাজ। ফেব্রুয়ারির শেষ নাগাদ দৃশ্যমান হতে শুরু করে এই শস্য চিত্র। পরে মার্চে সবুজ ক্যানভাসে উদ্ভাসিত হয় তেজোদ্দীপ্ত বঙ্গবন্ধু। ১৬ মার্চ এই শস্যচিত্রকে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল ইসলাম রিপুসহ প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয় থাকবে না

মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢ...

মঙ্গল গ্রহে পাথরের অদ্ভুত স্তূপ

মঙ্গল গ্রহকে ঘিরে মানুষের কৌতূহলের অন্ত নেই। এই গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা