সারাদেশ

বরিশালে ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে নির্মাণ সামগ্রী বহনকারী রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাকের চাপায় প্রাণ হারালেন মিজানুর রহমান (৩৮) নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের সেলস্ ম্যানেজার।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী সংলগ্ন কাঠালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক।

নিহত মিজানুর রহমান পটুয়াখালীর বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। তিনি প্রমি এগ্রো ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত ছিলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিজানুর রহমান সাইকেলযোগে বেকারির মালামাল ডেলিভারির জন্য যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে রূপাতলীগামী এম. খান ট্রেডিং নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মিজানুর রহমানের মৃত্যু হয়।

ওসি জানিয়েছেন, ওই ট্রাকটি সড়ক উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে ট্রাকটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখা যায়নি। নিহতের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা