সারাদেশ

হলুদ তরমুজ চাষে সাফল্য

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) : মাচায় ঝুলছে তরমুজ। তা দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের কৃষক আব্দুল হামিদ মিয়ার খেতে। এই তরমুজের উপরিভাগ হলুদ। ভেতরে টকটকে লাল। স্বাদে মিষ্টি ও সুস্বাদু। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) গ্রামের হামিদ মিয়া এ তরমুজের চাষ করেছেন।

অল্প কিছু জমিতে কৃষক হামিদ মিয়া দ্বিতীয় বারের মতো হলদে রঙের তরমুজের চাষ করেছেন। ৫০ দিন আগে উপজেলা থেকে বীজ সংগ্রহ করে এনে বীজ বপন করেন। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার, বীজ, মাচা, সুতা ও জাল বাবদ তার খরচ হয়েছে ১ লাখ টাকার। ১৫ দিন পরই তরমুজ খাওয়ার উপযোগী হয়। অসময়ে এই তরমুজ চাষ করে দুই মাসে প্রতি বিঘায় লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন হামিদ।

সরেজমিনে টেপিরবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, মালচিং পদ্ধতিতে এ তরমুজ চাষ হচ্ছে। মাচায় ঝুলছে হলুদ তরমুজ। সবুজ পাতার মধ্যে যেদিকে চোখ গেছে, শুধু হলুদ তরমুজ ঝুলতে দেখা গেছে। কৃষক হামিদ ও তার দুই সহকর্মী তরমুজ গাছের পরিচর্যা করছিলেন।

কৃষক হামিদ বলেন, ‘গত বছর আমি কালো তরমুজ করে ভালো ফলন পেয়েছি। এ বছর আমি ইউটিউব দেখে হলুদ তরমুজ চাষ করার উদ্যোগ নিই। কৃষি বিভাগ আমাকে সহযোগিতা করছেন। এ তরমুজের গায়ের রং হলুদ। ভেতরে লাল টকটকে। শিলাবৃষ্টি না হলে ও বৈরী আবহাওয়া না থাকলে অন্তত লাখ টাকা বিক্রি করতে পারব। তার মাচায় ঝুলে থাকা হলদে তরমুজ দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষ ভিড় করছে। বাণিজ্যিকভাবে শুরু হয়েছে হলুদ জাতের তরমুজের চাষ। হলুদ তরমুজ চাষ করে শ্রীপুরে দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন তিনি।

তিনি বলেন, বারোমাসি জাতের হলুদ জাতের তরমুজ চাষ করে তারা সফল। কম খরচে বেশি ফলন ও বাজারে চাহিদা থাকায় তাদের দেখাদেখি অন্যরাও আগ্রহী হচ্ছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা