সারাদেশ

মাছ ধরাকে কেন্দ্র করে জেলে খুন

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহত হয়েছে। নিহত পরেশ হাওলাদার (৬০) পশারিবুনিয়া গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে।

রোববার দিবাগত রাতে উপজেলার পশারিবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেন।

নিহতের স্বজনরা জানান, রোববার রাত ১০টার দিকে পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া জুগির খালে জাল ফেলতে যায় ওই গ্রামের তিন জেলে। এ সময় একই স্থানে পূর্ব থেকেই জাল দিয়ে মাছ ধরছিলেন পরেশ। এসময় পরেশ ওই তিনজনকে জাল ফেলতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তিন জেলে মিলে পরেশকে মারধর করে। মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরেশ দৌড়ে নিকটেই তার বাড়িতে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে । হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রত হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা