সারাদেশ

কাঁকড়া কেড়ে নিল শিশুর প্রাণ

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : আর কত প্রাণ যাবে কাঁকড়ায় কেউ জানে না। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবারও কাঁকড়া প্রাণ নিল হেলপার শিশু লিটন মিয়ার (১১)।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ এপ্রিল) উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের বটতলী দাখিল মাদরাসার সামনে। লিটন ওই গ্রামের কৃষক জাহেদুল ইসলামের একমাত্র ছেলে। এই নিয়ে উপজেলায় কাঁকড়ার চাপায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭ জন।

জানা গেছে, সোমবার সকালে চালক ছবিয়াল মিয়া বেলকা খেয়াঘাট হতে কাকঁড়ায় বালু নিয়ে বটতলী মাদরাসার সামনে যায়। সেখানে বালু ঢেলে দিয়ে ফিরে আসার সময় কাঁকড়া গর্তে পড়ে উল্টে গেলে চাকার নিচে চাপা পড়ে হেলপার লিটন ঘটনাস্থলে মারা য়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায় এবং সুরুতহাল রিপোর্ট করে। এর আগে গত ৪ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী কাকঁড়ার গতি নিয়ন্ত্রণ এবং প্রাপ্ত বয়স্ক চালক ও হেলপার ছাড়া কাকড়া চালানো সংক্রান্ত বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসনকে ডিও লেটার দেন। এ নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা হলেও আজ তার কোন প্রতিকার হয়নি। অবৈধ কাঁকড়ায় অপ্রাপ্ত বয়স্ক চালকের বেপরোয়া গতিতে চলাচলের কারণে দিনের পর দিন মৃত্যুর সংখ্য বেড়েই চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বালু ঢেলে দিয়ে ফিরে আসার সময় ঘটনাস্থলে গাড়ি উল্টে গিয়ে হেলপার লিটনের মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, কাঁকড়ার চাকায় পিষ্ট হয়ে নিহত লিটনের সুরুতহাল রিপোর্ট করা হয়েছে। এনিয়ে এখন থানায় মামলা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, দিনের বেলায় কাঁকড়া চালানোর জন্য নিষেধ করা হয়েছে। তারপরও আদেশ অমান্য করে গাড়ি চালচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা