সারাদেশ

মাসব্যাপী খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে পাঁচটি খাল পরিস্কার কর্মসূচির শুরু করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নগরীর চৌমাথা এলাকায় মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এ সময় বরিশালের জেলা প্রশাসককে সাথে নিয়ে তিনি নিজ হাতে কোদাল আকৃতির কাটা দিয়ে এবং এ্যাসকেভেটর (ভেকু) এর সাহায্যে নিজ হাতে খালের আবর্জনা পরিস্কার করেন মেয়র।

উদ্বোধনকালে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘বেশিরভাগ খাল ময়লা-আবর্জনায় ভরে গেছে। এ কারণে বর্ষার সময় পানি নামতে না পেরে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তাই বর্ষার আগেই খাল পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। যাতে বর্ষার সময় কিছুটা হলেও পানি নেমে যেতে পারে। এই পরিস্কার কার্যক্রম মাসব্যাপী চলবে এবং প্রতিদিন দেড়শ শ্রমিক এই কাজে নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

মাসব্যাপী খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা