সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নূরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ফরহাদকে (২১) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরহাদ ফতুল্লা মডেল থানার মধ্য ধর্মগঞ্জের হিরু মিয়ার ভাড়াটিয়া আল আমিন মিয়ার পুত্র।

ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ এলাকায়। এ ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে সোমবার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করে।

জানা যায়, বাদী ও গ্রেফতারকৃত ফরহাদের পরিবার এক সময় মধ্য ধর্মগঞ্জ এলাকায় পাশাপাশি বাসায় ভাড়ায় বসবাস করতো। পাশাপাশি বাসায় থাকাকালীন সময়ে গ্রেফতারকৃত ফরহাদ তার মেয়েকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দেওয়াসহ উক্ত্যত্ত করতো। আর এ কারণে সে গত তিন মাস পূর্বে তার মেয়েকে নিয়ে বাসা পরিবর্তন করে ফতুল্লার নবীনগরে বাসা ভাড়া নিয়ে চলে যায়। এমতাবস্থায় সে চলতি মাসের ১৫ তারিখে বাদী তার মেয়েকে বাসায় রেখে বেড়াতে যায়।

এ সুযোগে ১৬ তারিখ রাত ১টার দিকে ফরহাদ বাদীর বাসায় প্রবেশ করে বাদীর মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফরহাদ তার নিজের বাসায় নিয়ে যায়। সে সকালে নিজ বাসায় এসে বিষয়টি জানতে পেরে স্থানীয় মহিলা ইউপি সদস্য সাজেদা বেগমকে নিয়ে তার মেয়েকে ১৭ তারিখ সন্ধ্যায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে। তার মেয়ে বাসায় ফিরে এসে তাকে জানায় যে, ১৬ তারিখ রাতে জোড়পূর্বক ফরহাদ মেয়েকে ধর্ষণ করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা